মূল অংশে যান

দোকানের পুরো হিসাব এখন ফোনে।নেট না থাকলেও চলে।

বিক্রি, বাকি খাতা, স্টক, খরচ আর লাভ-ক্ষতি এক অ্যাপে। বিক্রি আর বাকি খাতা সব প্ল্যানে ফ্রি, কোনো সীমা নেই।

ফোন নম্বর আর OTP দিয়ে সাইন আপ। ট্রায়ালে কোনো টাকা কাটে না।

  • ইন্টারনেট ছাড়াও চলে
  • বিক্রি ও বাকি সবসময় ফ্রি
  • বাংলা ও English

একটা দিন, শুরু থেকে শেষ

দোকান খোলা থেকে ঝাঁপ বন্ধ পর্যন্ত প্রতিটা কাজ ফোনেই। নিচে আসল অ্যাপের ছবি।

  1. সকাল

    দোকান খুলতেই হিসাব হাতে

    হোম স্ক্রিনে আজকের অবস্থা এক নজরে। কারো কাছে কত পাবেন, কোন মাল ফুরিয়ে আসছে, সব সামনে।

    • আজকের নিট বিক্রয়, নগদ জমা আর মোট বাকি
    • স্টক কমে আসা আর মেয়াদ শেষের কাছাকাছি মালের সতর্কতা
    • সিঙ্ক আইকনে সবুজ টিক মানে সব ডেটা জমা আছে
    DokaanDigit-এর হোম স্ক্রিন: আজকের বিক্রয়, নগদ জমা, মোট বাকি
  2. দুপুর

    বিক্রি, এক নিমেষে

    পণ্য বাছুন বা বারকোড স্ক্যান করুন, ছাড় দিন, পেমেন্ট নিন। যা বাকি থাকে নিজে থেকে কাস্টমারের খাতায় যায়।

    • নগদ আর bKash মিশিয়ে একই বিক্রিতে
    • Invoice নম্বর নিজে বসে; প্রিন্ট করুন বা SMS-এ লিংক পাঠান
    • ক্রয়মূল্যের নিচে বিক্রি হলে সতর্কতা
    নতুন বিক্রির পেমেন্ট স্ক্রিন
  3. বিকেল

    বাকি আদায়, ভুল ছাড়াই

    প্রতি কাস্টমারের নিজের লেজার। কবে কত দেওয়ার কথা, কত বাকি আছে, সব লেখা।

    • আদায়ের টাকা আগে পুরনো বাকি থেকে কাটে
    • “রিমাইন্ডার পাঠান” চাপলে SMS; কত Point লাগবে আগেই দেখায়
    • Business প্ল্যানে Due Date-এর সকালে নিজে থেকে রিমাইন্ডার
    একজন কাস্টমারের বাকির লেজার
  4. সন্ধ্যা

    মাল এলে স্টক নিজে মেলে

    Vendor-এর কাছ থেকে মাল এলে Purchase Entry দিন। স্টক বাড়ে, গড় ক্রয়মূল্য নিজে হিসাব হয়।

    • পুরো, আংশিক বা বাকিতে কিনলেও হিসাব মেলে
    • Vendor-কে কত দেনা, কবে দিতে হবে, লেজারে
    • কোন Vendor কোন পণ্যে সস্তা, রিপোর্টে
    স্টকের তালিকা
  5. রাত

    ঝাঁপ বন্ধের আগে লাভ-ক্ষতি

    ড্রয়ারে কত নগদ থাকার কথা, আর আপনি কত গুনলেন, অ্যাপ মিলিয়ে দেয়। তারপর আজকের লাভ।

    • দিনের ক্লোজিংয়ে পার্থক্য নোটসহ সেভ
    • খরচ লিখে রাখুন, নিট লাভ নিজে বেরোয়
    • দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট
    লাভ-ক্ষতির রিপোর্ট

লাভ-ক্ষতির রিপোর্ট, Return, Vendor আর কিছু অটোমেশন নির্দিষ্ট প্ল্যান থেকে খোলে। বিক্রি আর বাকি খাতা সব প্ল্যানে ফ্রি। সব হিসাব নিচে প্যাকেজ অংশে।

দোকানের যা যা লাগে, সব এক জায়গায়

বিক্রি থেকে লাভ-ক্ষতি পর্যন্ত পুরো তালিকা। যেসব ফিচারের পাশে প্ল্যানের নাম আছে, সেগুলো ওই প্ল্যান থেকে খোলে; বাকি সব Free-তেও।

বিক্রি ও Invoice

কাউন্টারে দাঁড়িয়ে যত দ্রুত লেখা যায়।

  • এক বিক্রিতে অনেক পণ্য, অনেক পেমেন্ট: নগদ, bKash, Nagad, Rocket, Upay, Card বা ব্যাংক মিশিয়ে
  • কেজি, গ্রাম, লিটারে তিন ঘর পর্যন্ত দশমিক পরিমাণ
  • লাইনে বা পুরো বিক্রিতে ছাড়, ৳ বা % এ
  • ফোনের ক্যামেরা বা বাইরের স্ক্যানারে বারকোড স্ক্যান
  • ডিভাইস কোডসহ Invoice নম্বর (যেমন A-000123): দুই ফোনে নম্বর কখনো গুলিয়ে যায় না
  • থার্মাল প্রিন্টার বা PDF রসিদ; কাস্টমারকে Invoice লিংক পাঠান, লগইন লাগে না, ২G-তেও খোলে
  • Return ও Exchange, মূল Invoice ধরে, আংশিকওBasic থেকে
  • ভুল Entry মোছা হয় না, Void হয়: কারণ লেখা থাকে, ৩০ দিন Recycle Bin-এ ফেরানো যায়

বাকি খাতা

কার কাছে কত পাবেন, কবে পাবেন: সব সময় সামনে।

  • প্রতিটি কাস্টমারের নিজের লেজার, প্রতিটি বাকিতে Due Date
  • আদায়ের টাকা আগে পুরনো বাকি থেকে কাটে
  • আগের খাতার বাকি Opening হিসেবে তুলে নিন; অন্য অ্যাপ বা Excel থেকেও আনা যায়
  • SMS রিমাইন্ডার: পাঠানোর আগেই দেখায় কত Point লাগবে
  • Due Date-এর সকালে নিজে থেকে রিমাইন্ডারBusiness-এ
  • কাস্টমার চাইলে নিজেই SMS বন্ধ করতে পারেন

স্টক ও পণ্য

কী আছে, কত আছে, কত দামে কেনা: হিসাব মিলে থাকে।

  • পণ্য, একক, বিক্রয়মূল্য, ক্রয়মূল্য, বারকোড আর Reorder সীমা
  • স্টক শূন্যের নিচে গেলেও বিক্রি আটকায় না, শুধু সতর্ক করে
  • নতুন মাল এলে চলমান গড় ক্রয়মূল্য নিজে হিসাব হয়
  • প্রতিটি স্টক পরিবর্তন লেজারে লেখা: ক্ষতি, মেয়াদোত্তীর্ণ, গণনা মেলানো সব আলাদা কারণসহ
  • Excel বা CSV থেকে আমদানি (এক ফাইলে ৫,০০০ সারি পর্যন্ত): ভুল বা ডুপ্লিকেট সারি আগেই দেখায়
  • পুরো ডেটা যেকোনো সময় Excel বা CSV-তে নামান, সব প্ল্যানে
  • স্টকে কত টাকা আটকে আছে একনজরেBasic থেকে

Vendor ও কেনাকাটা

মাল কোথা থেকে এল, কত দেনা বাকি।

  • Purchase Entry সেভ করলেই স্টক বাড়ে; পুরো, আংশিক বা বাকিতে কেনাBasic থেকে
  • Vendor-এর লেজার, কিস্তিতে পেমেন্ট, মাল ফেরতBasic থেকে
  • কোন Vendor কোন পণ্যে সবচেয়ে কম দাম দেয় দেখুনBasic থেকে

টাকার হিসাব

ড্রয়ারে কত নগদ থাকার কথা, অ্যাপই বলে দেয়।

  • নগদ, bKash, Nagad, Rocket, Upay আর ব্যাংক: আলাদা আলাদা Money Account
  • দিন শেষে ক্লোজিং: প্রত্যাশিত নগদ বনাম গোনা নগদ, পার্থক্য নোটসহ
  • খরচ খাত ধরে লেখা; মালিকের নিজের উত্তোলন খরচে গোনা হয় না
  • এক অ্যাকাউন্ট থেকে আরেকটায় স্থানান্তর; ব্যাংক বা bKash-এর আসল ব্যালেন্সের সাথে মেলানো

লাভ-ক্ষতি ও রিপোর্ট

বিক্রি হলেই লাভ হিসাব হয়, আলাদা করে খাতা কষতে হয় না।

  • প্রতিটি বিক্রির লাভ নিজে হিসাব হয়, Free প্ল্যানেও পেছনে চলতে থাকে; আপগ্রেড করলে পুরনো রিপোর্টও দেখা যায়
  • দৈনিক, সাপ্তাহিক, মাসিক লাভ-ক্ষতি; পণ্য, Staff আর পেমেন্ট ধরেBasic থেকে
  • কোনো লাইন ক্রয়মূল্যের নিচে বিক্রি হলে সতর্কতাBasic থেকে
  • প্রমোশন: তারিখ ধরে নির্দিষ্ট পণ্যে নিজে থেকে ছাড়, আর কোন প্রমোশনে কত লাভ হলো তার রিপোর্টBasic থেকে
  • হোম, রিপোর্ট আর DukanIQ একই সূত্র থেকে সংখ্যা নেয়, তাই তিন জায়গায় তিন রকম হয় না

দল ও একাধিক দোকান

কর্মচারী কাজ করবে, হিসাব আপনার হাতে।

  • Owner, Manager ও Cashier: প্রত্যেকের নিজের ফোন নম্বর আর ৪ সংখ্যার PINBusiness-এ
  • Cashier-এর কাছে ক্রয়মূল্য, লাভ আর টাকার হিসাব লুকানো; ছাড়ের সীমা আপনি ঠিক করেনBusiness-এ
  • কর্মচারী বাদ দিলে সাথে সাথে তাঁর লগইন বন্ধBusiness-এ
  • প্রতিটি দোকানের ডেটা আলাদা; এক দোকানের Staff অন্য দোকানের কিছু দেখেন না
  • সব দোকান মিলিয়ে বিক্রি, লাভ আর বাকির সারাংশPro থেকে

ব্যবহার

অ্যাপ স্টোর লাগে না, ব্রাউজার থেকেই ফোনে বসে যায়।

  • বাংলা ও English: ভাষা যেকোনো সময় বদলানো যায়; সংখ্যা বাংলা বা ইংরেজি অঙ্কে লিখুন
  • ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো বসে, আলাদা ডাউনলোড বা Play Store ছাড়াই
  • একই দোকান একাধিক ফোনে একসাথে চলে
  • কম স্টক, বাকি আদায়ের দিন আর ট্রায়াল শেষের Push নোটিফিকেশন

ইন্টারনেট চলে গেলে বিক্রি থামে না

ফোনে সব পণ্য, কাস্টমার আর শেষ ১৩ মাসের লেনদেন জমা থাকে। নেট ফিরলে Entry নিজে সার্ভারে মিলে যায়, আর কোনো টাকার রেকর্ড অন্যটাকে মুছে দেয় না।

অফলাইনে চলে

  • বিক্রি, বাকি ও আদায়
  • স্টক আর কাস্টমার
  • খরচ, Purchase আর Vendor Payment
  • রসিদ প্রিন্ট
  • ফোনে থাকা ডেটার রিপোর্ট

ইন্টারনেট লাগে

  • প্রথম সাইন আপ আর OTP
  • নতুন ফোনে লগইন
  • প্ল্যানের পেমেন্ট আর SMS Point কেনা
  • SMS পাঠানো (সিঙ্কের পর সার্ভার পাঠায়)
  • Export, সাপোর্ট টিকেট
  • একই দোকান একাধিক ফোনে চলে। দুই ফোনে একই কাস্টমারের বাকি লিখলে দুটো Entry-ই থাকে, কিছু হারায় না।
  • Owner একটানা ৩০ দিন, Staff ৪৮ ঘণ্টা অফলাইনে চলতে পারেন; তারপর একবার অনলাইনে আসতে হয়।
  • iPhone-এ অ্যাপটা হোম স্ক্রিনে যোগ করে নিন। না করলে ফোন ডেটা মুছে ফেলতে পারে।

ছোট্ট ডেমো

ইন্টারনেট বন্ধ করে বিক্রি করুন

সব সিঙ্ক হয়েছে
  • “একটা বিক্রি করুন” চাপুন

আপনার ব্যবসার ধরন অনুযায়ী সাজানো

প্রথমবার ঢোকার সময় ব্যবসার ধরন বাছলে অ্যাপের ট্যাব, বাটন আর টুল সেই অনুযায়ী বদলে যায়। আজ ১০টা ধরন চালু, বাকিগুলো আসছে।

জেনারেল স্টোর

এই ধরনের জন্য আলাদা টুল

  • নিজের মতো সাব-ক্যাটাগরি ট্যাগBasic-এ খোলা

বিক্রি, বাকি, স্টক আর খরচ সব ধরনেই একই, সব প্ল্যানে।

জেনারেল স্টোর হিসেবে শুরু করুন

DukanIQ: আপনার দোকানের ডেটা থেকেই পরামর্শ

বাইরের কোনো অনুমান নয়। আপনার বিক্রি, স্টক, Vendor আর বাকি খাতা দেখে অ্যাপ নিজে বলে দেয় কখন কী করা দরকার।

Business ও Enterprise প্ল্যানে

সাথে সাথে চালু: লোকসানে বিক্রি, Reorder, মেয়াদ। ট্রেন্ড পরামর্শ চালু হয় দোকানে ৯০ দিনের ডেটা জমলে; আগের ডেটাও গোনা হয়, আর অ্যাপে দেখায় আর কত দিন বাকি।

পরামর্শ একটা কার্ডে আসে, একই বিষয় দুবার আসে না, আর আপনি চাইলে “বাদ দিন” চাপতে পারেন।

১৫ দিন ফ্রি দেখে নিন

ফ্রি ট্রায়ালে DukanIQ থাকে না; Business নিলে চালু হয়।

সাথে সাথে পাওয়া পরামর্শ

  • লোকসানে বিক্রি

    বিক্রি সিঙ্কের পর

    দিনের যে লাইনগুলো ক্রয়মূল্যের নিচে গেছে, সব একটা কার্ডে।

  • Vendor-কে Reorder

    স্টক কমলে

    স্টক Reorder সীমায় নামলে শেষ Vendor আর শেষ দামসহ প্রস্তাব।

  • মেয়াদ শেষের আগে

    প্রতিদিন

    ৩০ দিনের মধ্যে মেয়াদ শেষ হবে এমন ব্যাচ (Pharmacy, Grocery)।

ডেটা জমলে ট্রেন্ড পরামর্শ

  • ধীরে বিক্রি হওয়া পণ্য

    প্রতি রাতে

    শেষ ৩০ দিনে আগের গড়ের চেয়ে ২৫% বা বেশি কম বিক্রি হওয়া মাল।

  • সেরা পণ্য

    প্রতি সপ্তাহে

    শেষ ৩০ দিনে পরিমাণ আর লাভে প্রথম ১০টা।

  • ঈদ-পূজা-ভর্তির আগে

    ইভেন্টের আগে

    গত বছর ওই সময়ে যা বেশি বিক্রি হয়েছিল, ২১ দিন আগে মনে করিয়ে দেয়।

  • নগদ প্রবাহ

    প্রতি সপ্তাহে

    আগামী ১৪ দিনে বাকি আদায় আর Vendor-এর পাওনা মিলিয়ে ঘাটতি আছে কি না।

শুরু করতে পাঁচ মিনিট

কম্পিউটার বা ইনস্টলেশন ফাইল লাগে না। ফোনের ব্রাউজারেই সব হয়ে যায়।

  1. ফোন নম্বর দিন

    SMS-এ ৬ সংখ্যার OTP আসবে। Android Chrome-এ কোড নিজে বসে যায়।

  2. নাম আর ৬ সংখ্যার PIN

    এই PIN দিয়েই পরে লগইন। bKash, Nagad বা ব্যাংকের PIN এখানে দেবেন না।

  3. ব্যবসার ধরন আর দোকানের নাম

    ১৭টা ধরন থেকে আপনারটা বাছুন। ঠিকানা আর দোকানের ফোন পরেও দেওয়া যায়।

  4. হোম স্ক্রিনে যোগ করুন

    অ্যাপ স্টোর লাগে না। iPhone-এ এটা জরুরি, নাহলে ফোন ডেটা মুছতে পারে আর Push আসে না।

  5. প্রথম পণ্য আর কাস্টমার

    একটা একটা করে লিখুন, অথবা Excel থেকে একবারে আনুন। অন্য অ্যাপ থেকে এলে পুরনো বাকিও আনা যায়।

  6. প্রথম বিক্রি

    ১৫ দিন Pro-র সব ফিচার ফ্রি। কার্ড লাগে না, টাকা কাটে না।

এখনই সাইন আপ করুন

সাইন আপ করলে ব্যবহারের শর্ত আর প্রাইভেসি পলিসিতে সম্মতি দেওয়া হয়।

সোজা দাম, লুকানো খরচ নেই

বিক্রি আর বাকি খাতা সব প্ল্যানে ফ্রি, কোনো সীমা ছাড়া। প্রথম দোকান খুললে ১৫ দিন Pro-র সব ফিচার ফ্রি, সাথে ৫০টা SMS Point।

  • Free

    শুরুর জন্য। বিক্রি আর বাকি কখনো আটকায় না।

    ৳০সবসময়

    যা পাবেন

    • বিক্রি আর বাকি খাতা, কোনো সীমা ছাড়া
    • কাস্টমার, স্টক, খরচ, ডেইলি খাতা
    • Invoice, রসিদ প্রিন্ট, Invoice SMS
    • Excel বা CSV-তে Import ও Export
    • ১টি দোকান
    ফ্রি শুরু করুন
  • Basic

    লাভ-ক্ষতি জানতে চাইলে।

    ৳১৪৯/ ৩০ দিন

    Free-র সব, সাথে

    • লাভ-ক্ষতির রিপোর্ট আর লোকসানের সতর্কতা
    • Return ও Exchange
    • Vendor ম্যানেজমেন্ট ও স্টক ইনভেস্টমেন্ট
    • প্রমোশন
    • আপনার ব্যবসার ধরনের ১টা মূল টুল
    • প্রতি মাসে ২০ ফ্রি SMS Point
    ১৫ দিন ফ্রি চালান
  • বেশিরভাগ দোকানের পছন্দ

    Pro

    পুরো টুলকিট, একাধিক দোকান।

    ৳২৯৯/ ৩০ দিন

    Basic-এর সব, সাথে

    • ব্যবসার ধরনের সব টুল
    • দৈনিক সারাংশ Push, সব দোকান মিলিয়ে সারাংশ
    • বাড়তি দোকান যোগ করা যায়
    • ক্যামেরা আর স্ক্যানারে বারকোড
    • প্রতি মাসে ৫০ ফ্রি SMS Point
    • সাপোর্টের প্রথম উত্তরের লক্ষ্য ৪ কর্মঘণ্টা
    ১৫ দিন ফ্রি চালান
  • Business

    দল আছে? অটোমেশন আর DukanIQ চান?

    ৳৪৯৯/ ৩০ দিন

    Pro-র সব, সাথে

    • DukanIQ: আপনার দোকানের নিজের ডেটা থেকে পরামর্শ
    • Staff: প্রতি দোকানে ৩ জন, নিজস্ব PIN ও অনুমতিসহ
    • ৩টা দোকান পর্যন্ত
    • অটো বাকির রিমাইন্ডার
    • প্রতি মাসে ১৫০ ফ্রি SMS Point
    • লেবেল প্রিন্টার সাপোর্ট
    ১৫ দিন ফ্রি চালান

Enterprise

বড় নেটওয়ার্ক বা বিশেষ প্রয়োজনে।

চুক্তি অনুযায়ী

  • সীমাহীন দোকান ও Staff
  • সব দোকান মিলিয়ে DukanIQ ট্রেন্ড
  • আপনার জন্য কাস্টম ফিচার
  • নির্দিষ্ট যোগাযোগসহ সাপোর্ট, প্রথম উত্তরের লক্ষ্য ২ কর্মঘণ্টা
WhatsApp-এ কথা বলুন

Pro-তে বাড়তি দোকান প্রতি মাসে ৳১৯৯।

ট্রায়াল শেষে পেমেন্ট না করলে Free প্ল্যানে যাবে। কোনো টাকা কাটে না, ডেটা মোছে না।

প্ল্যানের মেয়াদ ৩০ দিন। bKash দিয়ে পেমেন্ট; নিজে থেকে টাকা কাটে না, মেয়াদের আগে মনে করিয়ে দেওয়া হয়।

SMS Point

Invoice বা বাকির রিমাইন্ডার SMS পাঠালে Point খরচ হয়। কত লাগবে পাঠানোর আগেই অ্যাপ দেখায়। কেনা Point-এর মেয়াদ শেষ হয় না।

Free প্ল্যানে মাসিক ফ্রি Point নেই (০); চাইলে কিনে নিন।

  • ৳৫০১০০ Point
  • ৳২০০৪৫০ Point১২.৫% বেশি
  • ৳৫০০১,২০০ Point২০% বেশি

দামগুলো প্রকাশিত তালিকার দাম। ভ্যাট বা কর কীভাবে দেখানো হবে সেটা পেমেন্টের সময় অ্যাপে স্পষ্ট লেখা থাকবে। প্রশ্ন থাকলে +880 1841-044740 নম্বরে ফোন বা WhatsApp করুন।

হিসাবটা আপনার, নিরাপদেই থাকবে

  • PIN আর OTP কেউ চায় না

    আমরা কখনো আপনার PIN বা OTP চাইব না। কেউ চাইলে দেবেন না।

  • ডেটা শুধু আপনার

    দোকানের ডেটা শুধু আপনি আর আপনার অনুমতি দেওয়া Staff দেখেন। Staff কী করতে পারবে তা আপনিই ঠিক করেন।

  • এনক্রিপ্টেড ব্যাকআপ

    নিয়মিত ব্যাকআপ রাখা হয়, আর ফোনেও আপনার কপি থাকে।

  • যেকোনো সময় Export

    পুরো ডেটা Excel বা CSV-তে নামিয়ে নিতে পারেন। আটকে রাখা হয় না।

  • ভুল মোছা হয় না, Void হয়

    প্রতিটি Void-এর কারণ লেখা থাকে আর ৩০ দিন ফেরানো যায়। হিসাবের ইতিহাস অটুট থাকে।

  • পেমেন্টের তথ্য আমাদের কাছে থাকে না

    bKash-এর নিজের পেজে পেমেন্ট হয়। আপনার bKash PIN আমরা দেখি না।

বিস্তারিত পড়ুন: প্রাইভেসি পলিসি, ডেটা নিরাপত্তা নীতি, পেমেন্ট ডিসক্লোজার.

যা সবাই জানতে চায়

উত্তর না পেলে সরাসরি WhatsApp-এ জিজ্ঞেস করুন।

ফ্রি ট্রায়াল কতদিনের?

প্রথম দোকান খোলার সময় একবার ১৫ দিনের ট্রায়াল পাবেন: Pro প্ল্যানের সব ফিচার আর ৫০টা ফ্রি SMS Point (DukanIQ, Staff আর বাড়তি দোকান ছাড়া)। শেষে পেমেন্ট না করলে Free প্ল্যানে যাবে: বিক্রি, বাকি, স্টক চলতেই থাকবে, কোনো টাকা কাটবে না, কোনো ডেটা মুছবে না।

SMS Point কীভাবে কিনব?

"আরও → SMS Point → Point কিনুন" (শুধু মালিক)। ৳৫০-এ ১০০, ৳২০০-এ ৪৫০, ৳৫০০-এ ১,২০০ Point। bKash দিয়ে কেনা যায়; পেমেন্ট নিশ্চিত হলেই Point যোগ হয়।

নতুন দোকান কীভাবে যোগ করব?

"আরও → নতুন দোকান তৈরি"। Free আর Basic প্ল্যানে এটা বন্ধ; Pro-তে প্রতি বাড়তি দোকান ৳১৯৯/মাস; Business-এ ৩টা দোকান পর্যন্ত।

প্ল্যান কীভাবে রিনিউ করব?

মেয়াদ শেষের ৩ দিন আগে থেকে রিমাইন্ডার আসে। "আরও → সেটিংস → ব্যবসা সেটিংস → Billing & Plan → রিনিউ করুন" চেপে bKash-এ পেমেন্ট করুন। মেয়াদ শেষ হলে ৩ দিনের গ্রেস, সব চালু থাকে; তারপরও না দিলে Free প্ল্যানে যায়, ডেটা মোছে না।

বাকির SMS রিমাইন্ডার কীভাবে কাজ করে?

বাকি খাতায় কাস্টমার খুলে "রিমাইন্ডার পাঠান" চাপুন; পাঠানোর আগে কত Point লাগবে দেখায়। Business প্ল্যানে সেটিংসে "অটো রিমাইন্ডার" চালু করলে Due Date-এর দিন সকালে নিজে থেকে যায়। দুটোতেই SMS Point কাটে।

ইন্টারনেট না থাকলে কি চলবে?

হ্যাঁ। বিক্রি, বাকি, স্টক, খরচ সব ইন্টারনেট ছাড়া চলে, ফোনে জমা থাকে, ইন্টারনেট এলে নিজে সিঙ্ক হয়। ফোন বদলানো বা অ্যাপ মোছার আগে ওপরের সিঙ্ক আইকনে সবুজ টিক দেখে নিন।

DukanIQ কবে থেকে চালু হয়?

Business আর Enterprise প্ল্যানে। তাৎক্ষণিক পরামর্শ (লোকসানে বিক্রি, Vendor-কে Reorder) Business নেওয়ার দিন থেকেই। ট্রেন্ড পরামর্শ চালু হয় দোকানের ৯০ দিনের ডেটা জমলে (অন্তত ৪৫ দিন বিক্রি); আগের ডেটাও গোনা হয়, আর অ্যাপে "আর কত দিন" দেখায়।

রিফান্ড কীভাবে পাব?

"সাহায্য ও সাপোর্ট → সমস্যা জানান → পেমেন্ট বা রিফান্ড", অথবা support@dokaandigit.com-এ ফোন নম্বর আর Transaction ID দিয়ে লিখুন। দুবার কাটা, টাকা কেটে প্ল্যান চালু না হওয়া, বা বাতিলের পরে কাটায় পুরো টাকা ফেরত। bKash-এ দিলে একই নম্বরে ৭–১০ কর্মদিবসে ফেরত যায়।

PIN ভুলে গেলে কী করব?

মালিক: লগইন স্ক্রিনে "PIN ভুলে গেছি" চেপে OTP দিয়ে নতুন PIN। Staff: দোকানের মালিককে বলুন, তিনি PIN রিসেট করবেন।

ফোন বা সিম হারালে?

নতুন নম্বর থেকে dokaandigit.com/support-এ "Account Recovery" ফর্ম পূরণ করুন বা WhatsApp করুন। যাচাইয়ের পর ৪৮ ঘণ্টা অপেক্ষার সময় শেষে নতুন নম্বরে Account চলে আসবে; কোনো ডেটা মোছে না।

আমার ডেটা কি নিরাপদ?

আপনার দোকানের ডেটা শুধু আপনি আর আপনার অনুমতি দেওয়া Staff দেখেন। নিয়মিত এনক্রিপ্টেড ব্যাকআপ রাখা হয়। যেকোনো সময় পুরো ডেটা Export করতে পারেন, চাইলে Account মুছে ফেলার অনুরোধও। আমরা কখনো আপনার PIN বা OTP চাইব না।

কাস্টমার SMS বন্ধ করতে চাইলে?

কাস্টমার রসিদের লিংক খুলে নিচের "এই দোকানের SMS বন্ধ করুন" চাপলেই আর SMS যাবে না।

আটকে গেলে একজন মানুষ উত্তর দেবে

WhatsApp, ফোন বা ইমেইল: যেটা সুবিধা। একই নম্বরে ফোন আর WhatsApp।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা

আজ রাতের খাতা ফোনেই লিখুন

১৫ দিন Pro-র সব ফিচার ফ্রি। কার্ড লাগে না, টাকা কাটে না।